সোমবার, ৬ই জুলাই ২০২৬, ২২শে আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ই জুলাই ২০২৬, ২২শে আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ :
সাংবাদিক রুবেল হত্যাকান্ড-চার বছরেও আসামি ধরতে ব্যর্থ প্রশাসন তফসিলের আগেই ভোটের মাঠে দুই এমপি! কুষ্টিয়ায় বালুঘাট নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতাকে গুলি দুর্নীতির বিভাগীয় মামলার পর হাসপাতাল তত্ত্বাবধায়কের বদলি কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত এক মসজিদ থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ব্যবসায়ীকে মারধরের ঘটনায় কুমারখালী থানায় মামলা শত কোটি টাকার সেতু গিলে খাচ্ছে ঘুটঘুটে অন্ধকার সবুজ ক্যাম্পাস গড়তে ইবি শিক্ষার্থীর উদ্যোগ সমঝোতায় সচল অ্যাম্বুলেন্স সেবা সাংবাদিক রুবেল হত্যাকান্ড-চার বছরেও আসামি ধরতে ব্যর্থ প্রশাসন তফসিলের আগেই ভোটের মাঠে দুই এমপি! কুষ্টিয়ায় বালুঘাট নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতাকে গুলি দুর্নীতির বিভাগীয় মামলার পর হাসপাতাল তত্ত্বাবধায়কের বদলি কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত এক মসজিদ থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ব্যবসায়ীকে মারধরের ঘটনায় কুমারখালী থানায় মামলা শত কোটি টাকার সেতু গিলে খাচ্ছে ঘুটঘুটে অন্ধকার সবুজ ক্যাম্পাস গড়তে ইবি শিক্ষার্থীর উদ্যোগ সমঝোতায় সচল অ্যাম্বুলেন্স সেবা সাংবাদিক রুবেল হত্যাকান্ড-চার বছরেও আসামি ধরতে ব্যর্থ প্রশাসন তফসিলের আগেই ভোটের মাঠে দুই এমপি! কুষ্টিয়ায় বালুঘাট নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতাকে গুলি দুর্নীতির বিভাগীয় মামলার পর হাসপাতাল তত্ত্বাবধায়কের বদলি কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত এক মসজিদ থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ব্যবসায়ীকে মারধরের ঘটনায় কুমারখালী থানায় মামলা শত কোটি টাকার সেতু গিলে খাচ্ছে ঘুটঘুটে অন্ধকার সবুজ ক্যাম্পাস গড়তে ইবি শিক্ষার্থীর উদ্যোগ সমঝোতায় সচল অ্যাম্বুলেন্স সেবা সাংবাদিক রুবেল হত্যাকান্ড-চার বছরেও আসামি ধরতে ব্যর্থ প্রশাসন তফসিলের আগেই ভোটের মাঠে দুই এমপি! কুষ্টিয়ায় বালুঘাট নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতাকে গুলি দুর্নীতির বিভাগীয় মামলার পর হাসপাতাল তত্ত্বাবধায়কের বদলি কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত এক মসজিদ থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ব্যবসায়ীকে মারধরের ঘটনায় কুমারখালী থানায় মামলা শত কোটি টাকার সেতু গিলে খাচ্ছে ঘুটঘুটে অন্ধকার সবুজ ক্যাম্পাস গড়তে ইবি শিক্ষার্থীর উদ্যোগ সমঝোতায় সচল অ্যাম্বুলেন্স সেবা সাংবাদিক রুবেল হত্যাকান্ড-চার বছরেও আসামি ধরতে ব্যর্থ প্রশাসন তফসিলের আগেই ভোটের মাঠে দুই এমপি! কুষ্টিয়ায় বালুঘাট নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতাকে গুলি দুর্নীতির বিভাগীয় মামলার পর হাসপাতাল তত্ত্বাবধায়কের বদলি কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত এক মসজিদ থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ব্যবসায়ীকে মারধরের ঘটনায় কুমারখালী থানায় মামলা শত কোটি টাকার সেতু গিলে খাচ্ছে ঘুটঘুটে অন্ধকার সবুজ ক্যাম্পাস গড়তে ইবি শিক্ষার্থীর উদ্যোগ সমঝোতায় সচল অ্যাম্বুলেন্স সেবা সাংবাদিক রুবেল হত্যাকান্ড-চার বছরেও আসামি ধরতে ব্যর্থ প্রশাসন তফসিলের আগেই ভোটের মাঠে দুই এমপি! কুষ্টিয়ায় বালুঘাট নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতাকে গুলি দুর্নীতির বিভাগীয় মামলার পর হাসপাতাল তত্ত্বাবধায়কের বদলি কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত এক মসজিদ থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ব্যবসায়ীকে মারধরের ঘটনায় কুমারখালী থানায় মামলা শত কোটি টাকার সেতু গিলে খাচ্ছে ঘুটঘুটে অন্ধকার সবুজ ক্যাম্পাস গড়তে ইবি শিক্ষার্থীর উদ্যোগ সমঝোতায় সচল অ্যাম্বুলেন্স সেবা সাংবাদিক রুবেল হত্যাকান্ড-চার বছরেও আসামি ধরতে ব্যর্থ প্রশাসন তফসিলের আগেই ভোটের মাঠে দুই এমপি! কুষ্টিয়ায় বালুঘাট নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতাকে গুলি দুর্নীতির বিভাগীয় মামলার পর হাসপাতাল তত্ত্বাবধায়কের বদলি কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত এক মসজিদ থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ব্যবসায়ীকে মারধরের ঘটনায় কুমারখালী থানায় মামলা শত কোটি টাকার সেতু গিলে খাচ্ছে ঘুটঘুটে অন্ধকার সবুজ ক্যাম্পাস গড়তে ইবি শিক্ষার্থীর উদ্যোগ সমঝোতায় সচল অ্যাম্বুলেন্স সেবা সাংবাদিক রুবেল হত্যাকান্ড-চার বছরেও আসামি ধরতে ব্যর্থ প্রশাসন তফসিলের আগেই ভোটের মাঠে দুই এমপি! কুষ্টিয়ায় বালুঘাট নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতাকে গুলি দুর্নীতির বিভাগীয় মামলার পর হাসপাতাল তত্ত্বাবধায়কের বদলি কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত এক মসজিদ থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ব্যবসায়ীকে মারধরের ঘটনায় কুমারখালী থানায় মামলা শত কোটি টাকার সেতু গিলে খাচ্ছে ঘুটঘুটে অন্ধকার সবুজ ক্যাম্পাস গড়তে ইবি শিক্ষার্থীর উদ্যোগ সমঝোতায় সচল অ্যাম্বুলেন্স সেবা সাংবাদিক রুবেল হত্যাকান্ড-চার বছরেও আসামি ধরতে ব্যর্থ প্রশাসন তফসিলের আগেই ভোটের মাঠে দুই এমপি! কুষ্টিয়ায় বালুঘাট নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতাকে গুলি দুর্নীতির বিভাগীয় মামলার পর হাসপাতাল তত্ত্বাবধায়কের বদলি কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত এক মসজিদ থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ব্যবসায়ীকে মারধরের ঘটনায় কুমারখালী থানায় মামলা শত কোটি টাকার সেতু গিলে খাচ্ছে ঘুটঘুটে অন্ধকার সবুজ ক্যাম্পাস গড়তে ইবি শিক্ষার্থীর উদ্যোগ সমঝোতায় সচল অ্যাম্বুলেন্স সেবা সাংবাদিক রুবেল হত্যাকান্ড-চার বছরেও আসামি ধরতে ব্যর্থ প্রশাসন তফসিলের আগেই ভোটের মাঠে দুই এমপি! কুষ্টিয়ায় বালুঘাট নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতাকে গুলি দুর্নীতির বিভাগীয় মামলার পর হাসপাতাল তত্ত্বাবধায়কের বদলি কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত এক মসজিদ থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ব্যবসায়ীকে মারধরের ঘটনায় কুমারখালী থানায় মামলা শত কোটি টাকার সেতু গিলে খাচ্ছে ঘুটঘুটে অন্ধকার সবুজ ক্যাম্পাস গড়তে ইবি শিক্ষার্থীর উদ্যোগ সমঝোতায় সচল অ্যাম্বুলেন্স সেবা

দুর্নীতির বিভাগীয় মামলার পর হাসপাতাল তত্ত্বাবধায়কের বদলি

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ৬ই জুলাই ২০২৬, ১:৪৮ এএম

দুর্নীতির বিভাগীয় মামলার পর হাসপাতাল তত্ত্বাবধায়কের বদলি

একাধিক অভিযোগে অভিযুক্ত

 

বিশেষ প্রতিনিধি ॥ অবশেষে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বহুল আলোচিত তত্ত্বাবধায়ক ডা. আবদুল মন্নানকে সরিয়ে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দায়িত্ব পালনকালে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিভাগীয় মামলার মুখোমুখি হওয়া এই কর্মকর্তাকে কুষ্টিয়া থেকে বদলি করে মহাখালীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)-তে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসএম) পদে পদায়ন করা হয়েছে। গতকাল রবিবার (৫ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের পার্স-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

একই প্রজ্ঞাপনে কুষ্টিয়ার স্বাস্থ্য প্রশাসনেও বড় ধরনের রদবদল আনা হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এইচ এম আনোয়ারুল ইসলামকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক (উপপরিচালক সমমান) হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি শাখায় কর্মরত ডা. মো. আকুল উদ্দিনকে চলতি দায়িত্বে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক করা হয়েছে। সরকারি আদেশ অনুযায়ী, বদলিকৃত তিন কর্মকর্তাকে আগামী ৮ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ৯ জুলাই থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (ঝঃধহফ জবষবধংবফ) বলে গণ্য হবেন। ডা. আবদুল মন্নান ২০২৫ সালের ২২ জুন কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তাকে ঘিরে নানা বিতর্ক, অভিযোগ ও সমালোচনার জন্ম হয়। তবে এরও আগে, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দায়িত্ব পালনকালে সংঘটিত একাধিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি নথি অনুযায়ী, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কর্মরত অবস্থায় তার বিরুদ্ধে আউটসোর্সিং ও খাবার সরবরাহকারী ঠিকাদারদের কাছ থেকে অবৈধ সুবিধা গ্রহণ, চিকিৎসক ও কর্মচারীদের কাছ থেকে চাঁদা আদায়, ওষুধ কোম্পানিকে বিশেষ সুবিধা প্রদান এবং ই-জিপি পদ্ধতিতে আহ্বান করা দরপত্র বাতিল করে পছন্দের ঠিকাদারকে ম্যানুয়ালি কাজ দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে।

এসব অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার পর স্বাস্থ্যসেবা বিভাগ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (নং-১৩৮/২০২৫) দায়ের করে এবং কারণ দর্শানোর নোটিশ জারি করে। নোটিশে জানতে চাওয়া হয়, কেন তার বিরুদ্ধে চাকরি থেকে অপসারণসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। বিভাগীয় মামলা চলমান থাকা সত্ত্বেও দীর্ঘ সময় তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান প্রশাসনিক দায়িত্বে বহাল ছিলেন। বিষয়টি নিয়ে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং সচেতন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ ছাড়া কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালেও হাসপাতালের ক্রয় কার্যক্রমে অনিয়ম, সরবরাহকারী প্রতিষ্ঠানের প্যাড ব্যবহার করে বিল প্রস্তুত, আর্থিক অনিয়ম, প্রশাসনিক দুর্বলতা, বিভিন্ন মহলের সঙ্গে অস্বচ্ছ লেনদেন এবং স্বাস্থ্যসেবার মান অবনতির অভিযোগ বিভিন্ন সময়ে ওঠে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাস্থ্যসেবা বিভাগ বা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এর আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডা. আবদুল মন্নান দাবি করেছিলেন, বিভাগীয় মামলা এখনও চলমান এবং চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অভিযোগকে প্রমাণিত বলা সমীচীন নয়।

স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে দেখা যায়, কুষ্টিয়ার স্বাস্থ্য প্রশাসনে একযোগে তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এইচ এম আনোয়ারুল ইসলামকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক সমমান) হিসেবে পদায়ন করা হয়েছে। ডা. আবদুল মন্নানকে মহাখালীর আইএইচটিতে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসএম) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি শাখার কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিনকে চলতি দায়িত্বে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আকুল উদ্দিন এর আগে কুষ্টিয়ার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের মার্চ মাসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এবং দেশের আরও ২৮ জেলার সিভিল সার্জনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। ডা. আবদুল মন্নানের বদলির খবরে কুষ্টিয়ার স্বাস্থ্য অঙ্গনে যেমন স্বস্তির অনুভূতি তৈরি হয়েছে, তেমনি নতুন প্রশ্নও সামনে এসেছে। সংশ্লিষ্টদের মতে, শুধু বদলি করলেই অভিযোগের নিষ্পত্তি হয় না। সরকারি তদন্তে যেসব অভিযোগের ভিত্তিতে বিভাগীয় মামলা হয়েছে, সেগুলোর দ্রুত নিষ্পত্তি এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না হলে স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করা কঠিন হবে।

মন্তব্য

কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.