কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ঝিনাইদহে মাছচাষী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

ঝিনাইদহ প্রতিনিধি \\ ঝিনাইদহে মাছ চাষী শরিফুল ইসলাম টুলু হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। রোববার সকালে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ বাহাউদ্দিন আহমেদ এ দন্ডাদেশ প্রদাণ করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার লাউদিয়া গ্রামের একটু পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি ফিরছিলো ওই গ্রামের শফিকুল ইসলাম টুলু। সেসময় পুর্ব শত্র“তার জের ধরে একই গ্রামের জাহিদুল ইসলাম, জসিম, খোকনসহ আরও কয়েকজন তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেলে ভর্তি করা হলে পরদিন মারা যায়। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর নিহতের ভাই সরফুদ্দিন বাদি হয়ে ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে দোষী প্রমাণিত হওয়ায় আসামী জাহিদুল, খোকন, ইলিয়াস, জসিম ও সেলিমকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করে বিচারক। 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর