ষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের জুগিয়া উত্তর পাড়ার জলাবদ্ধতা নিরসনে কালভার্ট নির্মাণস্থল পরিদর্শন করেছেন জেলা বিএনপির শীর্ষ নেতা। গতকাল শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের অন্তর্গত জুগিয়া উত্তর পাড়ার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে পানি উন্নয়ন বোর্ডের কালভার্ট নির্মাণের উপযুক্ত স্থান পরিদর্শন করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এছাড়া এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন তিনি।
এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জলাবদ্ধতার কারণে তাদের দুর্ভোগের বিষয়গুলো শোনেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরিদর্শনকালে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, সামান্য বৃষ্টিতেই জুগিয়া উত্তর পাড়ার রাস্তাঘাটে পানি জমে থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের জন্য উপযুক্ত স্থানে কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, স্থানীয় মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় পৌর ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন ইমতিয়াজ তারিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









