বুধবার, ১ই জুলাই ২০২৬, ১৭শে আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ই জুলাই ২০২৬, ১৭শে আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ :
এক লাখ টাকায় মুন্নার হয়ে লিখিত পরীক্ষা দেন সবুজ জামায়াত এমপি আমির হামজার চাচার বিরুদ্ধে অভিযোগ  ইনুর ১০ বছরের কারাদণ্ড: কুষ্টিয়ায় জেলা যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-টাপেন্টাডলসহ আটক ৩ অ্যাড-হক বার কাউন্সিলের সদস্য হলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ভেড়ামারায় চোরাই মোটরসাইকেল উদ্ধার মিলের ছাই ও ধুলায় অতিষ্ঠ জনজীবন যারা ৭১ কে মানে না তারা বাংলাদেশ চাইনা: আনছার প্রামাণিক কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ফিজিওথেরাপিষ্ট-এর উপর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ সংসদে ভুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিলেন আমির হামজা এক লাখ টাকায় মুন্নার হয়ে লিখিত পরীক্ষা দেন সবুজ জামায়াত এমপি আমির হামজার চাচার বিরুদ্ধে অভিযোগ  ইনুর ১০ বছরের কারাদণ্ড: কুষ্টিয়ায় জেলা যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-টাপেন্টাডলসহ আটক ৩ অ্যাড-হক বার কাউন্সিলের সদস্য হলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ভেড়ামারায় চোরাই মোটরসাইকেল উদ্ধার মিলের ছাই ও ধুলায় অতিষ্ঠ জনজীবন যারা ৭১ কে মানে না তারা বাংলাদেশ চাইনা: আনছার প্রামাণিক কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ফিজিওথেরাপিষ্ট-এর উপর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ সংসদে ভুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিলেন আমির হামজা এক লাখ টাকায় মুন্নার হয়ে লিখিত পরীক্ষা দেন সবুজ জামায়াত এমপি আমির হামজার চাচার বিরুদ্ধে অভিযোগ  ইনুর ১০ বছরের কারাদণ্ড: কুষ্টিয়ায় জেলা যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-টাপেন্টাডলসহ আটক ৩ অ্যাড-হক বার কাউন্সিলের সদস্য হলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ভেড়ামারায় চোরাই মোটরসাইকেল উদ্ধার মিলের ছাই ও ধুলায় অতিষ্ঠ জনজীবন যারা ৭১ কে মানে না তারা বাংলাদেশ চাইনা: আনছার প্রামাণিক কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ফিজিওথেরাপিষ্ট-এর উপর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ সংসদে ভুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিলেন আমির হামজা এক লাখ টাকায় মুন্নার হয়ে লিখিত পরীক্ষা দেন সবুজ জামায়াত এমপি আমির হামজার চাচার বিরুদ্ধে অভিযোগ  ইনুর ১০ বছরের কারাদণ্ড: কুষ্টিয়ায় জেলা যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-টাপেন্টাডলসহ আটক ৩ অ্যাড-হক বার কাউন্সিলের সদস্য হলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ভেড়ামারায় চোরাই মোটরসাইকেল উদ্ধার মিলের ছাই ও ধুলায় অতিষ্ঠ জনজীবন যারা ৭১ কে মানে না তারা বাংলাদেশ চাইনা: আনছার প্রামাণিক কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ফিজিওথেরাপিষ্ট-এর উপর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ সংসদে ভুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিলেন আমির হামজা এক লাখ টাকায় মুন্নার হয়ে লিখিত পরীক্ষা দেন সবুজ জামায়াত এমপি আমির হামজার চাচার বিরুদ্ধে অভিযোগ  ইনুর ১০ বছরের কারাদণ্ড: কুষ্টিয়ায় জেলা যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-টাপেন্টাডলসহ আটক ৩ অ্যাড-হক বার কাউন্সিলের সদস্য হলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ভেড়ামারায় চোরাই মোটরসাইকেল উদ্ধার মিলের ছাই ও ধুলায় অতিষ্ঠ জনজীবন যারা ৭১ কে মানে না তারা বাংলাদেশ চাইনা: আনছার প্রামাণিক কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ফিজিওথেরাপিষ্ট-এর উপর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ সংসদে ভুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিলেন আমির হামজা এক লাখ টাকায় মুন্নার হয়ে লিখিত পরীক্ষা দেন সবুজ জামায়াত এমপি আমির হামজার চাচার বিরুদ্ধে অভিযোগ  ইনুর ১০ বছরের কারাদণ্ড: কুষ্টিয়ায় জেলা যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-টাপেন্টাডলসহ আটক ৩ অ্যাড-হক বার কাউন্সিলের সদস্য হলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ভেড়ামারায় চোরাই মোটরসাইকেল উদ্ধার মিলের ছাই ও ধুলায় অতিষ্ঠ জনজীবন যারা ৭১ কে মানে না তারা বাংলাদেশ চাইনা: আনছার প্রামাণিক কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ফিজিওথেরাপিষ্ট-এর উপর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ সংসদে ভুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিলেন আমির হামজা এক লাখ টাকায় মুন্নার হয়ে লিখিত পরীক্ষা দেন সবুজ জামায়াত এমপি আমির হামজার চাচার বিরুদ্ধে অভিযোগ  ইনুর ১০ বছরের কারাদণ্ড: কুষ্টিয়ায় জেলা যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-টাপেন্টাডলসহ আটক ৩ অ্যাড-হক বার কাউন্সিলের সদস্য হলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ভেড়ামারায় চোরাই মোটরসাইকেল উদ্ধার মিলের ছাই ও ধুলায় অতিষ্ঠ জনজীবন যারা ৭১ কে মানে না তারা বাংলাদেশ চাইনা: আনছার প্রামাণিক কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ফিজিওথেরাপিষ্ট-এর উপর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ সংসদে ভুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিলেন আমির হামজা এক লাখ টাকায় মুন্নার হয়ে লিখিত পরীক্ষা দেন সবুজ জামায়াত এমপি আমির হামজার চাচার বিরুদ্ধে অভিযোগ  ইনুর ১০ বছরের কারাদণ্ড: কুষ্টিয়ায় জেলা যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-টাপেন্টাডলসহ আটক ৩ অ্যাড-হক বার কাউন্সিলের সদস্য হলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ভেড়ামারায় চোরাই মোটরসাইকেল উদ্ধার মিলের ছাই ও ধুলায় অতিষ্ঠ জনজীবন যারা ৭১ কে মানে না তারা বাংলাদেশ চাইনা: আনছার প্রামাণিক কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ফিজিওথেরাপিষ্ট-এর উপর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ সংসদে ভুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিলেন আমির হামজা এক লাখ টাকায় মুন্নার হয়ে লিখিত পরীক্ষা দেন সবুজ জামায়াত এমপি আমির হামজার চাচার বিরুদ্ধে অভিযোগ  ইনুর ১০ বছরের কারাদণ্ড: কুষ্টিয়ায় জেলা যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-টাপেন্টাডলসহ আটক ৩ অ্যাড-হক বার কাউন্সিলের সদস্য হলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ভেড়ামারায় চোরাই মোটরসাইকেল উদ্ধার মিলের ছাই ও ধুলায় অতিষ্ঠ জনজীবন যারা ৭১ কে মানে না তারা বাংলাদেশ চাইনা: আনছার প্রামাণিক কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ফিজিওথেরাপিষ্ট-এর উপর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ সংসদে ভুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিলেন আমির হামজা এক লাখ টাকায় মুন্নার হয়ে লিখিত পরীক্ষা দেন সবুজ জামায়াত এমপি আমির হামজার চাচার বিরুদ্ধে অভিযোগ  ইনুর ১০ বছরের কারাদণ্ড: কুষ্টিয়ায় জেলা যুবদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-টাপেন্টাডলসহ আটক ৩ অ্যাড-হক বার কাউন্সিলের সদস্য হলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ভেড়ামারায় চোরাই মোটরসাইকেল উদ্ধার মিলের ছাই ও ধুলায় অতিষ্ঠ জনজীবন যারা ৭১ কে মানে না তারা বাংলাদেশ চাইনা: আনছার প্রামাণিক কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ফিজিওথেরাপিষ্ট-এর উপর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ সংসদে ভুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিলেন আমির হামজা

জামায়াত এমপি আমির হামজার চাচার বিরুদ্ধে অভিযোগ 

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: ১ই জুলাই ২০২৬, ২:৫৪ এএম

জামায়াত এমপি আমির হামজার চাচার বিরুদ্ধে অভিযোগ 

নিম্নমানের ইট-বালিতে রাস্তা, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসী

 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামে কয়েকটি হেয়ারিং (এইচবিবি) রাস্তা নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এসব কাজের ঠিকাদার কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচা আব্বাস উদ্দিন। সম্প্রতি সরেজমিনে উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ডাবিরাভিটা গ্রামে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন ও সদ্য নির্মিত কয়েকটি রাস্তার বিভিন্ন স্থানে ইট ঢিলা হয়ে রয়েছে। কোথাও কোথাও ইটের প্রান্ত ভেঙে গেছে বলেও স্থানীয়রা দাবি করেন।

স্থানীয় বাসিন্দা ছলিম উদ্দিন বলেন, “এটি আমাদের গ্রামের গুরুত্বপূর্ণ একটি রাস্তা। প্রতিদিন শত শত মানুষ এ পথ ব্যবহার করেন। কৃষিজমি থেকে ধানসহ বিভিন্ন ফসল পরিবহনেও এ রাস্তার ওপর নির্ভর করতে হয়। কিন্তু নির্মাণকাজে নিম্নমানের ইট ও বালি ব্যবহার করা হয়েছে। কাজটি মানসম্মত হয়নি। এভাবে চললে অল্প সময়ের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাবে।” নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের এক যুবক অভিযোগ করে বলেন, নিম্নমানের ইট ব্যবহারের বিষয়ে ঠিকাদার আব্বাস উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “এমপি সাহেব দ্বিতীয় শ্রেণির ইটের বাজেট পেয়েছেন। তাই সে অনুযায়ী কাজ করা হচ্ছে।”

গ্রামের ওয়াক্তিয়া মসজিদের ইমাম আমিরুল ইসলাম বলেন, “তৃতীয় শ্রেণির ইট মাটির ওপর বসিয়ে সামান্য বালি ছিটিয়ে কাজ শেষ করা হয়েছে। এখনই অনেক জায়গায় ইট উঠে যাচ্ছে, পাশের ইট সরে যাচ্ছে এবং ভেঙে পড়ছে। এতে রাস্তার স্থায়িত্ব নিয়ে উদ্বেগ রয়েছে।” একই ইউনিয়নের আরেকটি রাস্তা পরিদর্শন করেও স্থানীয়দের কাছ থেকে একই ধরনের অভিযোগ পাওয়া যায়। স্থানীয় বাসিন্দা বয়োজোষ্ঠ মজিবার রহমান বলেন, “দীর্ঘদিনের অপেক্ষার পর রাস্তার কাজ হলেও পরিকল্পনা অনুযায়ী পুরো কাজ হয়নি। পাশাপাশি নিম্নমানের ইট ব্যবহার করায় রাস্তার স্থায়িত্ব নিয়ে শঙ্কা রয়েছে।”

অভিযোগের বিষয়ে এমপি আমির হামজার চাচা ঠিকাদার আব্বাস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “চুক্তি অনুযায়ী যতটুকু কাজ করার কথা ছিল, ততটুকুই করা হয়েছে।” নিম্নমানের ইট ব্যবহারের বিষয়ে তিনি বলেন, “ইটভাটাকে ভালো মানের ইট দিতে বলা হয়েছিল। তারা যে ইট সরবরাহ করেছে, তা দিয়েই কাজ সম্পন্ন করা হয়েছে।” এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলী বা প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে স্থানীয় বাসিন্দারা নির্মাণকাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

মন্তব্য

কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.