কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কিশোরী, বাবাকে জরিমানা

রান্নাবান্না শেষ। বধূসেজে বরের জন্য অপেক্ষা করছে এক কিশোরী (১৪)। সকল প্রস্তুতি সম্পন্ন করে প্যান্ডেল সাজিয়ে বরযাত্রীদের অপেক্ষায় সময় গুণছেন কনে বাড়ির লোকজনও। এমন সময় বিয়ে বাড়িতে হাজির হন এক ম্যাজিস্ট্রেট।
কনে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বিয়ের আসর পণ্ড করে দেন ওই ম্যাজিস্ট্রেট। এমন অবৈধ বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেনা – এই মর্মে নেওয়া হয় মুচলেকা।

কুমারখালীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কিশোরী, বাবাকে জরিমানা

কুমারখালীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কিশোরী, বাবাকে জরিমানা
কুমারখালীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কিশোরী, বাবাকে জরিমানা

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের নন্দনালপুর বাজার এলাকায় সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এঘটনা ঘটে। ওই কিশোরী সোন্দাহ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

এতথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও বিতান কুমার মন্ডল বলেন, ১৪ বছর বয়ষী এক কিশোরীকে অবৈধ ভাবে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে বিয়ের আসর ভেঙে দেওয়া হয়েছে। অবৈধভাবে বাল্য বিয়ের আয়োজন করাই বাল্য বিবাহ নিরোধ আইনে কিশোরীর বাবাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নেওয়া হয়েছে।

Glive24.com Logo 252x68 px White কুমারখালীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কিশোরী, বাবাকে জরিমানা

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর