কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া-৪ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন পরিবর্তন চেয়ে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিকের সমর্থকরা। তাঁরা আনছারকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। তৃণমূল বিএনপির ব্যানারে গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী কাজীপাড়া মোড় থেকে এ কর্মসূচি শুরু করেন তারা।

পরে বাস স্ট্যান্ড সংলগ্ন গোলচত্বর এলাকায় প্রায় আধাঁঘণ্টা ব্যাপী অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে সড়কে দীর্ঘ যানযট সৃষ্টি হয়। এ সময় আনছার প্রামাণিককে মনোনয়ন দিতে হবে দিয়ে দাও’ স্লোগান দেন নেতাকর্মীরা। এবিষয়ে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম বিশ্বাস বলেন, মেহেদীকে পরিবর্তন করে আনছারকে মনোনয়ন না দিলে এই আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করা সম্ভব হবেনা। এখানে রুমী সাহেব থাকলে জামায়াত জিতে যাবে। সেজন্য পরিবর্তন করে আনছারকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়ার দাবিতে তাঁরা নিয়মিত বিক্ষোভ ও মশাল মিছিল চালিয়ে যাচ্ছেন।’

উল্লেখ্য যে, ৩ নভেম্বর কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই আনছার প্রামাণিকের হাজার হাজার সমর্থক নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, মশাল মিছিল, মানবন্ধন, সমাবেশসহ বিভিন্ন আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর