কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল

সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম “মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৩” পদক পেয়েছেন।

মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল

মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল
মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল

বৃহস্পতিবার বিকেলে ঢাকার সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়। বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি এসএম মজিবুর রহমান।

প্রধান আলোচক ছিলেন সাবেক উপমন্ত্রী ও ১৪ দলের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী। উদ্বোধক ছিলেন বিএসএমএমইউ এর প্রাক্তন প্রো-ভিসি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর শহীদুল্লাহ সিকদার। মূল প্রবন্ধ উপস্থাপন করে আন্তর্জাতিক খ্যাতিমান শিক্ষাবিদ ও ইতিহাসবিদ প্রফেসর ডক্টর শুভ বসু।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মহাসচিব এমএইচ আরমান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন অগ্রগামী মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক এম. গোলাম ফারুক মজনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, শিক্ষাবীদ ও কথাসাহিত্যিক শেলী সেনগুপ্ত, কবি ও গীতিকার অগ্নিশিখা, নজরুল গবেষক প্রভেসর ডক্টর শহীদ মনজু, সংগীত শিল্পী তন্ময় মুখোপাধ্যায় প্রমুখ।

Glive24.com Logo 252x68 px White মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল

অনুষ্ঠান শেষে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম “মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৩” পদক তুলে দেন অতিথিরা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর