কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

তারাগুনিয়া ও হোসেনাবাদ বাজারে গণসংযোগ করলেন মোফাজ্জেল হক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ধারাবাহিকভাবে গণসংযোগ, উঠান বৈঠক ও তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়মিতভাবে মতবিনিময় সভা করে চলেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোফাজ্জেল হক।

তারাগুনিয়া ও হোসেনাবাদ বাজারে গণসংযোগ করলেন মোফাজ্জেল হক

তারাগুনিয়া ও হোসেনাবাদ বাজারে গণসংযোগ করলেন মোফাজ্জেল হক
তারাগুনিয়া ও হোসেনাবাদ বাজারে গণসংযোগ করলেন মোফাজ্জেল হক

গণসংযোগে তিনি বর্তমান সরকারের নানাবিদ উন্নয়ন কর্মকান্ড ও সফলতা তুলে ধরে আগামী নির্বাচনে আবারও জননেত্রী শেখ হাসিনার জয় নিশ্চিত করার আহবান জানান।

শুক্রবার দিনব্যাপী দৌলতপুর উপজেলার তারাগুনিয়া ও হোসেনাবাদ বাজারে গণসংযোগ করেন আওয়ামীলীগ নেতা মোফাজ্জেল হক। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আসমত আলী মাষ্টার, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দৌলতপুর উপজেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী বিশ্বাস।

হোগলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাদু মোল্লা, জাসদ ছাত্রলীগের দৌলতপুর উপজেলা শাখার সভাপতি তৌসিকুল ইসলাম বিপ্লব, মথুরাপুর ইউনিয়ন শ্রমিক লীগ নেতা জাহিদুল ইসলাম জাদু, আওয়ামী লীগ নেতা টেংগর, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফললুল হক, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজু, জাতীয় শ্রমিক লীগ দৌলতপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন, রবিউল, মাহফুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Glive24.com Logo 252x68 px White তারাগুনিয়া ও হোসেনাবাদ বাজারে গণসংযোগ করলেন মোফাজ্জেল হক

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর