খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৬ই জানুয়ারি ২০২৬, ২:৫৭ এএম

সবুজ আলী, খোকসা ॥ বাংলাদেশ স্কাউট কুষ্টিয়া জেলার উদ্যোগে খোকসা উপজেলায় ষষ্টক কাব নেতা কোর্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে খোকসা জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শুরু হওয়া এ কোর্সে কুষ্টিয়া জেলার ৬ উপজেলার মোট ৪২ জন কাব সদস্য অংশগ্রহণ করেন। কোর্সের কার্যক্রম পরিদর্শন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন এবং কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। সন্ধ্যায় জাঁকজমকপূর্ণভাবে আগুন জ্বালিয়ে তাবু জলসার আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট খোকসা উপজেলা শাখার সভাপতি মোঃ মাহমাদুল হাসান।
তাবু জলসায় শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, একক অভিনয়সহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্যে বলেন, “স্কাউটিং কার্যক্রম শিশু-কিশোরদের নেতৃত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে।” এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্কাউটের সম্পাদক আশরাফুল হক, জেলা স্কাউট কমিশনার মোঃ জাকারিয়া, খোকসা স্কাউট সম্পাদক মোঃ শরিফুজ্জামান বিল্লু, খোকসা উপজেলা কমিশনার মুহঃ আব্দুস সবুর প্রমুখ। কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রবিউল আলম। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব ও সঞ্চালনায় ছিলেন খোকসা উপজেলা স্কাউটসের সম্পাদক মোঃ শরিফুজ্জামান বিল্লু।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য