কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদন্ড 

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া খোকসা উপজেলায় রিয়াদ হোসেন (২৩ ) নামে এক যুবককে মাদক সেবনের দায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ) দিবাগত রাতে শিমুলিয়া গ্রাাম থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট মাহমাদুল হাসান ।

দণ্ডপ্রাপ্ত রিয়াদ হোসেন স্থানীয় সিরাজ উদ্দিনের পুত্র । জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিমুলিয়া গ্রাম থেকে রিয়াদ নামের ওই যুবককে মাদক সেবনের প্রস্তুতিকালে হাতেনাতে আটক করা হয়। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোকসা উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহমাদুল হাসান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এ দণ্ড দেন। এ সময় খোকসা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর