কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

পুলক সরকার ॥ কুষ্টিয়ার খোকসায় ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৪ মে) খোকসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাসমিন জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য, রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল নোমান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন, কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া। এসময় পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ  হোসেনসহ কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন। 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর