কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় অগ্নিকান্ডে পানের বরজকে রক্ষায় সচেতনতামুলক সভা অনুষ্ঠিত

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় চলমান তাপদাহে অগ্নিকান্ড থেকে পানের বরজকে রক্ষা এবং কৃষি কাজে সেচের পানি ব্যবস্থাপনা বিষয়ে কৃষক ও জনপ্রতিনিধি সমন্বয়ে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ০৬ মে দুপুরে উপজেলার জানিপুর ইউনিয়নের দশকাহনীয়ায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, রায়হান হোসেন, প্রকাশ বিশ্বাসসহ এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর