কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

‘ক্যাম্পাসের প্রথম দিনের মতো অনুভূতি হচ্ছে’- ফুলপরী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী ছাত্রী ক্যাম্পাসে ফিরে নতুন হলে উঠেছেন। ক্যাম্পাসে এসে ফুলপরী খাতুন বলেন, মনে হচ্ছে আজ প্রথম ক্যাম্পাসে এসেছি। ক্যাম্পাসে প্রথমদিন আসার মতোই অনুভূতি হচ্ছে আজ৷ কাল থেকে আমি নতুনভাবে ক্লাস শুরু করবো। কোনোরকম ভয়ভীতি বা সংকোচ নেই।

‘ক্যাম্পাসের প্রথম দিনের মতো অনুভূতি হচ্ছে’- ফুলপরী

‘ক্যাম্পাসের প্রথম দিনের মতো অনুভূতি হচ্ছে’- ফুলপরী
‘ক্যাম্পাসের প্রথম দিনের মতো অনুভূতি হচ্ছে’- ফুলপরী

রবিবার বাবার সঙ্গে গ্রামের বাড়ি পাবনা থেকে বেলা ১২টায় ক্যাম্পাসে আসেন তিনি। ক্যাম্পাসে পৌঁছে প্রয়োজনীয় জিনিস-পত্র নিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে উঠেন।

ভুক্তভোগীর বাবা আতাউর রহমান বলেন, ‌‘১২টার দিকে ক্যাম্পাসে এসেছি। প্রশাসন আমাদের নিরাপত্তা দিয়েছে। মেয়ে আজ থেকে হলেই থাকবে। আজ ক্লাস করার সুযোগ হয়নি। আগামীকাল থেকে ক্লাস শুরু করবে।’

এরআগে উচ্চ আদালত থেকে পছন্দের হল বরাদ্দের নির্দেশের পর গত ৪ মার্চ (শনিবার) ক্যাম্পাসে এসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে বরাদ্দের জন্য আবেদন করেন ভুক্তভোগী ছাত্রী। পরে ওই হলের একটি কক্ষে তাকে বরাদ্দ দেওয়া হয়। হল বরাদ্দ দেওয়া হলে সেদিন বাড়ি ফিরে যান তিনি।

এবিষয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. মিয়া মো. রাসিদুজ্জামান বলেন, ‘আবেদন করার পর সেদিনই একটি কক্ষে বরাদ্দ দেওয়া হয়েছে। সেদিন ওই কক্ষে কিছু মালামাল রেখে বাড়ি চলে যায় ওই ছাত্রী। আজ সে হলে উঠেছে। ক্যাম্পাসে এলে চিফ মেডিকেল অফিসারকে বলা হয়েছে তার স্বাস্থ্যাগত বিষয় পরীক্ষা করতে। হলে এলে যেন কোন ধরণের সমস্যায় না পড়তে হয় বিষয়টি দেখভাল করবো। আমি ওই কক্ষের অন্যদের ডেকে কথা বলেছি যেন ওর কোন সমস্যা না হয়।’

Glive24.com Logo 252x68 px White ‘ক্যাম্পাসের প্রথম দিনের মতো অনুভূতি হচ্ছে’- ফুলপরী

এদিকে, গত ১২ ফেব্রুয়ারির পর থেকে প্রায় এক মাস শ্রেণিকার্যক্রমে অংশ নিতে পারেননি নির্যাতনের শিকার ছাত্রী। এই সময়ে তার সহপাঠীরা নিয়মিত ক্লাস করলেও ভুক্তভোগীকে বাড়ি থেকে ক্যাম্পাস ঘুরে বেড়াতে হয় নির্যাতনের বিচার পেতে। ফলে অন্যদের থেকে একাডেমিকভাবে পিছিয়ে পড়েছেন তিনি।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নতুন বর্ষের ক্লাস শুরু হয়। দেশরত্ন শেখ হাসিনা হলে অতিথি হিসেবে উঠে ক্লাস শুরু করেন ভুক্তভোগী। পরে ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্যাতনের শিকার হয়ে ১৩ তারিখ সকালে ক্যাম্পাস ছেড়ে বাড়ি চলে গিয়েছিলেন ভুক্তভোগী ছাত্রী। এরপর ১৪ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ দিতে ক্যাম্পাসে আসেন তিনি। এরপর তদন্ত কমিটির কাছে বক্তব্য দিতে হল পছন্দ করতে কয়েক দফা ক্যাম্পাসে এলেও ক্লাসে ফেরা হয়নি তার। রবিবার নতুন হলে উঠার পর সময় পেলে ক্লাসে অংশ নেবেন বলে জানায় তার পরিবার।

Glive24.com Logo 252x68 px White ‘ক্যাম্পাসের প্রথম দিনের মতো অনুভূতি হচ্ছে’- ফুলপরী

এ বিষয়ে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি ড. বখতিয়ার হাসান বলেন, ‘আমরা ওই ছাত্রীর খোঁজ-খবর রাখছি। একাডেমিক কমিটির মিটিংয়েও বিষয়টি নিয়ে আলোচনা করেছি। ওই ছাত্রী ক্লাসে এলে যেন কোন ধরণের নিরাপত্তাজনিত সমস্যায় না পড়ে এবং কোন ধরণের বিব্রত পরিস্থিাতিতে পড়তে না হয় এ নিয়ে আমরা শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। এছাড়া গত মাসে ক্লাসে অংশ না নিলেও যেন ক্ষতিগ্রস্ত না হয় আমরা বিষয়টি দেখব।’

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর