কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কোটা সংস্কার আন্দোলনে নিহত মারুফের পরিবারের পাশে ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত 

পুলক সরকার ॥ কোটা সংস্কার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত মারুফ হোসেনের বাড়িতে যেয়ে খোঁজ খবর নিয়েছেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর। গতকাল শনিবার (১৭ আগস্ট) সকালে তিনি কুষ্টিয়ার খোকসা পৌর এলাকার থানাপাড়ায় মারুফের বাড়িতে যেয়ে সার্বিকভাবে পাশে থাকার আশ্বাস দেন।

নিহত মারুফ কুষ্টিয়া জেলার খোকসা পৌর এলাকার থানাপাড়ার ফলবিক্রেতা শরিফ উদ্দিনের একমাত্র ছেলে। একমাত্র ছেলেকে হারিয়ে যেন বাকরুদ্ধ মারুফের বাবা-মা। জানা যায়, মারুফ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিয়ে ইন্টার্নি ও চাকরির খোঁজে গত জুলাই মাসের ১ তারিখে রাজধানী ঢাকায় যেয়ে বন্ধুদের সঙ্গে বাড্ডা এলাকার একটি মেসে ওঠেন। ১৯’ জুলাই দুপুরে সে ওই বাসার সামনেই গুলিবিদ্ধ হন।

আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরদিন ২০ জুলাই সকালে খোকসা কেন্দ্রীয় পৌর ঈদগাহে জানাজা শেষে পৌর কবরস্থানে মারুফকে দাফন করা হয়।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর