কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১১ এপ্রিল কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত এলাকায় পৃথক দুটি সফল অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। প্রথম অভিযানে, ১১ এপ্রিল আনুমানিক রাত সোয়া ১১ টায় জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ক্যাম্প পাড়া নামক স্থানে একটি চৌকষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ০৫ বোতল ভারতীয় মদ, ১০ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ, ৩০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১২৭ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১,০৮,৪৮৫/- (এক লক্ষ আট হাজার চারশত পঁচাশি) টাকা। দ্বিতীয় অভিযানে, একই দিন আনুমানিক পৌনে বারো টায় জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চক বিলগাথুয়া মাঠ পাড়া এলাকায় টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ২৮,৫০০/- (আঠাশ হাজার পাঁচশত) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং জাতীয় নিরাপত্তা সুসংহত করতে বিজিবির এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর