খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৮ই জুন ২০২৬, ৩:৯ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌর কাঁচা বাজার বরাদ্দকৃত দোকান মালিক সমিতি’র ৩০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও চার সদস্যের উপদেষ্টা মন্ডলীসহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ২০ জুন কুষ্টিয়া পৌর কাঁচা বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেসার্স সোহাগ ভান্ডারের স্বত্ত্বাধিকারী মোঃ কামরুল হাসান মিন্টু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শিলন ভান্ডারের মালিক মাহমুদ মিয়া শিলন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি পদে মেসার্স মোল্লা ভান্ডারের স্বত্ত্বাধিকারী আব্দুল খালেক মোল্লা, রূপালী ভান্ডারের মালিক শরিফ উদ্দিন, মোল্লা ভান্ডারের প্রোপাইটর মোঃ দুলাল উদ্দিন ও আহাম্মদ স্টোরের মালিক মোঃ আহাম্মদ আলী। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মেসার্স কৃষি ভান্ডারের মালিক মোঃ আব্দুল আলিম (দিপু মোল্লা)। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলতা ভান্ডারের স্বত্ত্বাধিকারী মোঃ আবু আলম, গড়াই ভান্ডারের গিয়াস-উর-রহমান প্রিয় ও মেসার্স সোহাগ ভান্ডারের প্রোপাইটর মোঃ নাজমুল হাসান সাব্বির।
সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রুবেল সবজি ভান্ডারের মালিক মোঃ সোহেল, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মেসার্স সোহোরাব ভান্ডারের মালিক রাজিউর রহমান (রঞ্জ), সহ-কোষাধ্যক্ষ পদে মেসার্স নিউ একতা সবজি ভান্ডারের মালিক আশিক পারভেজ ডাক্তার নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে আল-মদিনা ভান্ডারের মালিক মাহাবুব রহমান ও প্রচার সম্পাদক পদে রাখী ভান্ডারের মালিক হাসান শেলী নির্বাচিত হয়েছেন। সহ-প্রচার সম্পাদক পদে মেসার্স রিয়া ভান্ডারের প্রোপাইটর খাইরুল ইসলাম ও বাজার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সম্পাদক পদে মিলন ভান্ডারের মালিক সাইমুন জুয়াদ্দার নির্বাচিত হয়েছেন।
সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে মেসার্স নূর ভান্ডারের মালিক সাজ্জাদ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক পদে মেসার্স উদয়ন আদর্শ ভান্ডারের মালিক জাকিরুল ইসলাম এবং নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে সততা বাণিজ্যালয়ের মালিক মিজানুর রহমান (মকিম) দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নয়ন সবজি ভান্ডারের স্বত্ত্বাধিকারী আমিরুল ইসলাম, সততা ভান্ডারের মালিক তজিম উদ্দিন, আলী ভান্ডারের মালিক আফেজ উদ্দিন, মেসার্স বাবলী ভান্ডারের মালিক বাবলু মোল্লা,
মেসার্স মোজাম ভান্ডারের মালিক মিঠু, জনতা ভান্ডারের প্রোপাইটর সেলিম বিশ্বাস, সওদাগর ভান্ডারের মালিক দুলাল উদ্দিন, মিতালি ভান্ডারের মালিক মেজবার রহমান মিজু, কাশেম ভান্ডারের মালিক সেলিম রেজা, সুবল স্টোরের মালিক ভোলানাথ, (রিংকি ভান্ডারের কৃষ্ণপদ বিশ্বাস, বিসমিল্লাহ ভান্ডারের মাহাফুজ রহমান এবং শাকিল ভান্ডারের স্বত্ত্বাধিকারী শাকিল ইসলাম। সমিতির ৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন নাসির সওদাগর, আনিস-উর-রহমান, মাসুদুর রহমান তোতা এবং মাহাবুব-উল-আলম।
নব গঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, কুষ্টিয়া পৌর কাঁচা বাজারের ব্যবসায়ীদের ন্যায্য অধিকার সংরক্ষণ, বাজারের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন ও নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতকরণ এবং ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। নবগঠিত কমিটিকে আরও শক্তিশালী, কার্যকর ও প্রতিনিধিত্বশীল করার লক্ষ্যে সাধারণ সদস্য ও সহযোগী সদস্য (উপ-সদস্য) পদে আগ্রহী ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে।
সমিতির নেতৃবৃন্দ আরো জানান, কুষ্টিয়া পৌর কাঁচা বাজারের সকল ব্যবসায়ীকে একটি সুসংগঠিত প্ল্যাট ফর্মের আওতায় এনে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাজারের সার্বিক উন্নয়নে কাজ করা হবে। তারা আরও বলেন, সকলের সম্মিলিত অংশ গ্রহণ ও মতামতের মাধ্যমে একটি শক্তিশালী, আধুনিক ও ব্যবসা বান্ধব বাজার ব্যবস্থা গড়ে তোলাই সমিতির প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে বাজারের সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধভাবে সমিতির কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। এসময় নবনির্বাচিত সভাপতি কামরুল হাসান মিন্টু এবং সাধারণ সম্পাদক মাহমুদ মিয়া শিলন সমিতির সকল সদস্য, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও বাজারের সার্বিক উন্নয়নের জন্য সমিতি সর্বদা দায়িত্বশীল ভুমিকা পালন করবে। নব গঠিত কমিটির সকল সদস্যকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য