কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ১২০ টাকায় পুলিশে চাকরি পেয়ে উচ্ছ্বসিত ৮ তরুণ-তরুণী

মোশারফ হোসেন ॥ কোনো প্রকার সুপারিশ ও তদবির ছাড়া শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন ৮ তরুণ-তরুণী। গতকাল শনিবার (২৭ জুন) সকালে কুমারখালী থানায় নবনিযুক্ত ৮ পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম সহ অন্যন্য কর্মকর্তারা। নিয়োগপ্রাপ্তদের অনেকেই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া ও সাফল্যে আনন্দিত নিয়োগপ্রাপ্তদের পরিবারও।

নিয়োগকৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ১ জন নারী প্রার্থী রয়েছেন। চূড়ান্তভাবে মনোনীত এই প্রার্থীদের চাকরি প্রাপ্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে সরকারি ফি বাবদ খরচ হয়েছে মাত্র ১২০ টাকা। সম্পূর্ণ নিয়মতান্ত্রিক উপায়ে নিজ মেধা ও যোগ্যতায়  বাংলাদেশ পুলিশের মতো একটি গর্বিত বাহিনীর সদস্য হতে পেরে উচ্ছ্বসিত তারা। সদ্য নিয়োগ প্রাপ্ত পারভেজ বলেন, ‘মাত্র ১২০ টাকায় আবেদন করেই চাকরি পেয়েছি। আমি অত্যন্ত খুশি। সততা, দেশপ্রেম ও জনগণের কল্যাণে কাজ করতে চাই। ’তার বাবা বলেন, ‘আমি নিজে পড়ালেখা করতে পারিনি। অনেক কষ্ট করে সন্তানদের লেখাপড়া করাচ্ছি।

আজ আমার ছেলের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি পেয়েছি, এতে আমি অনেক খুশি। কুমারখালী থানার পুলিশ পরিদর্শন (তদন্ত)  আমিরুল ইসলাম বলেন, ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে সম্পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।  বিভিন্ন ধাপ অতিক্রম করে ৮ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। তিনি আরও বলেন, ‘নিয়োগপ্রাপ্তরা জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করবে এবং জুলাইয়ের চেতনা ধারণ করবে—এই প্রত্যাশা করছি। 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর