কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের কমিটি গঠন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের কমিটি গঠন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের লালন শাহ্ ছাত্রাবাস ও মীর মশাররফ হোসেন ছাত্রাবাসে পৃথকভাবে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। ছাত্ররাজনীতিকে গতিশীল করা এবং আবাসিক শিক্ষার্থীদের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করার লক্ষ্যে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে। গতকাল ৩০ এপ্রিল মধ্যরাতে লালন শাহ্ ছাত্রাবাসে আব্দুর রহমান ইভেলকে সভাপতি এবং ইমন পাশাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

একই সময়ে মীর মশাররফ হোসেন ছাত্রাবাসেও আবদুল্লাহ ইবনে আজিজকে সভাপতি এবং মো. ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে আরেকটি ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। নবগঠিত এই দুই কমিটি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল কাদের ও সদস্য সচিব মারুফ হোসেন পিয়াসের স্বাক্ষরে অনুমোদন লাভ করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমিটিগুলো আগামী ছয় মাসের জন্য অনুমোদিত হয়েছে এবং এই সময়ের মধ্যে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে এবং ছাত্রাবাসভিত্তিক সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। এছাড়া শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধি এবং শৃঙ্খলা বজায় রাখতে নতুন কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে বলেও তারা জানান।