কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা যুবলীগের নতুন কমিটি ঘোষণা

বিশেষ প্রতিনিধি ॥ দীর্ঘ ৮ বছর পর কুষ্টিয়া জেলা যুবলীগের ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। গত ২ এপ্রিল কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ মো. মইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে মীর সাইফুল ইসলামকে সভাপতি এবং হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কোনো আনুষ্ঠানিকতা বা প্রকাশ্য কর্মসূচি ছাড়াই, নীরবে এই কমিটির তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত ৫ আগস্ট ২০২৪ তারিখে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথমবারের মতো দলটির অঙ্গসংগঠনের কোনো কমিটি গঠন করা হলো।

যদিও সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটে আওয়ামী লীগের নৌকা প্রতীক ছিল না এবং তৎকালীন কেয়ারটেকার সরকার দলটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ৩১ অক্টোবর কুষ্টিয়া জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে রবিউল ইসলাম সভাপতি এবং জিয়াউল আলম স্বপন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে তাদের নেতৃত্বে দীর্ঘ সময়েও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। অনেকে নতুন এই কমিটিকে সাংগঠনিক কার্যক্রম পুনরুজ্জীবনের উদ্যোগ হিসেবে দেখছেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর