কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার জুগিয়ায় জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভার জুগিয়া দাসপাড়া এলাকায় পিতা মৃত জহর আলী ছেলে মোঃ রুহুল আমিন এর জমি জোরপূর্বক দখলের অভিযোগ। কুষ্টিয়া পৌরসভার জুগিয়া দাসপাড়া এলাকায় পিতা মৃত জহর আলী ছেলে মোঃ রুহুল আমিন জুগিয়া দাসপাড়া এলাকার বাসিন্দা। তাদের পরিবারের ১৮ শতক জমির এক অংশ উপর ঠিকাদারী প্রতিষ্ঠান টু স্টার, পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে যাওয়ার জন্য রাস্তা নির্মাণ কাজে জোরপূর্বক জমি দখল করছে বলে ভুক্তভোগীর অভিযোগ। ভুক্তভোগী মোঃ রুহুল আমিন বলেন, গত সাত আট দিন আগে আমি ও আমাদের শরীকের ১৮ শতক জমিতে ১০০টি ফলজ ও বনজ গাছ লাগিয়েছিলাম। কিন্তু গতকাল রাতে আঁধারে পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউজের রাস্তা নির্মাণের জন্য কাবলু ও তার বাহিনী আমার জমির সব গাছ ভেঙে ফেলে।

পরবর্তীতে আমার ভাতিজা ঘটনা স্থলে দেখার জন্য গেলে তাকে মারধর করে। রাস্তার কাজের কন্টাক্টার ও কন্টাক্টরের লোকজন সম্পূর্ণ জবর দখল করে আমার জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করতে চায়। কিন্তু রাস্তা নির্মাণের বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কিংবা ঠিকাদারী প্রতিষ্ঠানের কোন ব্যক্তি আমাদের সাথে কোন যোগাযোগ করে নাই। আমার জমির সকল কাগজপত্র থাকা সত্ত্বেও ঠিকাদারী প্রতিষ্ঠান আমাদের জমির উপর জোরপূর্বক রাস্তা নির্মাণ করছে। এবিষয়ে আমরা থানায় এখনো কোনো অভিযোগ দেয় নাই। কিন্তু খুব শীঘ্রই আমরা থানায় অভিযোগ দায়ের করব। ঠিকাদারী প্রতিষ্ঠান টু স্টারের পরিচালক মোবারক হোসেম লিটু বলেন, পানি উন্নয়ন বোর্ডের স্কেচ ম্যাপ অনুযায়ী আমরা রাস্তা নির্মাণ করছি। অভিযোগের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেন। অভিযোগের বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া এর নির্বাহী প্রকৌশলী (পুর) মোঃ রাশিদুর রহমান সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেন নাই।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর