কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় সেনা অভিযানে অস্ত্র-গুলি-ককটেল উদ্ধার

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিদেশি অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (২২ জানুয়ারি) ভোর ৪টায় উপজেলার ধরমপুর ইউনিয়নের বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা যায়,

গতকাল বুধবার ভোর ৪ টায়, সেনাবাহিনীর একটি বিশেষ টিম ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের ধরমপুর বাজারের আশেপাশের এলাকায় ১টি অভিযান পরিচালনা করে। অভিযানে তারা পৃথক দুটি জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলভার, চার রাউন্ড গুলি ও দুটি ককটেল উদ্ধার করে। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও ককটেল ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও ককটেল থানায় বুঝে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর