কুষ্টিয়ায় “সুহাইল ইলেকট্রনিক্স” শো-রুমের শুভ উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় “সুহাইল ইলেকট্রনিক্স” শো-রুমের শুভ উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৯, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র বাবর আলী রেলগেটে অবস্থিত সুহাইল টাওয়ারের দ্বিতীয় তলায় “সুহাইল ইলেকট্রনিক্স” নামে সনি-র‌্যাংগসের একটি নতুন শো-রুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনি-র‌্যাংগস কোম্পানির চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মোস্তফা ওয়াকী চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজার জানে আলম, হেড অব সেলস কাজী রফিক, এইচআর জিএম রবিউল আলম, রিকোভারি ডিভিশন হেড রিন্টু, প্রোডাক্ট ইনচার্জ জুবায়েদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি হাজী মো. আখতারুজ্জামানের পুত্র ও “সুহাইল ইলেকট্রনিক্স”-এর স্বত্বাধিকারী রাকিবুজ্জামান সেতু। এসময় কুষ্টিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি-র‌্যাংগসের বিভিন্ন আধুনিক ও মানসম্মত পণ্যের বৈশিষ্ট্য তুলে ধরেন এবং গ্রাহকদের উন্নত সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। পরে প্রধান অতিথি মোস্তফা ওয়াকী চৌধুরী ও হাজী মো. আখতারুজ্জামান ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে “সুহাইল ইলেকট্রনিক্স”-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সার্বিক সফলতা ও কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মজমপুর জামে মসজিদের পেশ ইমাম হাজী মো. আব্দুস সালাম।