কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় সড়ক বিভাগের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি \\ কুষ্টিয়ার দৌলতপুরের খলিসাকুন্ডি বাজারে সড়ক বিভাগের প্রয়োজনের অতিরিক্ত জায়গা উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। গতকাল রবিবার (৩ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡রে খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলমত হোসেনের নেতৃত্বে এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে খলিসাকুন্ডি বাজারে সড়কের জায়গায় ব্যাবসা ও বসত করে আসছেন তারা। রাস্তা স¤প্রসারণ কাজের জন্য আমরা সড়ক বিভাগের চাহিদার চেয়ে বেশি জায়গা ছেড়ে দিয়েছে। কিন্তু তারপরও প্রয়োজনের অতিরিক্ত জায়গা উচ্ছেদ করার লক্ষ্যে এলাকায় মাইকিং করছে সড়ক বিভাগ। আজ সোমবার (৪ মার্চ) তাদের এ উচ্ছেদ অভিযান পরিচালনার কথা। অপ্রয়োজনীয় এই উচ্ছেদ বন্ধ করার দাবি নিয়ে তারা জেলা প্রশাসক ও সড়ক বিভাগকে স্মারকলিপিও দিয়েছেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর