কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে দিল জনতা

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় ১২ বছর বয়সি এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তার সৎ নানার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সৎ নানা সাহাবুল হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

 

মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টার দিকে উপজেলার নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি আগের দিন রাতে নানির বাড়িতে বেড়াতে আসে। সকালে সৎ নানা সাহাবুল হোসেন পা টিপে দেওয়ার কথা বলে শিশুটিকে নিজ ঘরে ডেকে নেন। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে শিশুটি কান্নাকাটি করতে করতে ঘর থেকে বের হলে বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার হবে।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর