কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় শিশু ধর্ষণচেষ্টা: গণপিটুনির শিকার ব্যক্তি ঢামেকে মৃত্যু

ঢাকা অফিস ॥ কুষ্টিয়া শহরের উত্তর মিল পাড়ায় আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার আছা নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১২ জুন) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। গণপিটুনির শিকার হওয়ার পর আছাকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। এর মধ্যে গত বুধবার (১০ জুন) হাসপাতাল চত্বরে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা হাসপাতালে ভিড় জমিয়ে অভিযুক্ত আছাকে তাদের হাতে তুলে দেওয়ার জোর দাবি জানায়।

পরিস্থিতি বেগতিক দেখে কর্তৃপক্ষ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে বাধ্য হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন শহরের উত্তর মিল পাড়া এলাকায় আট বছরের এক অবুঝ শিশুকে ধর্ষণের চেষ্টা করেন আছা। বিষয়টি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে। এ সময় ক্ষুব্ধ জনতা তাকে বেধড়ক গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। টানা কয়েকদিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে গতকাল বিকেলে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর