কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় শর্ট সার্কিটের আগুনে ফলের দোকান পুড়ে ছাই

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় শর্ট সার্কিটের আগুনে ফলের দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে শহরের ছয় রাস্তার মোড়ে আব্দুল হালিমের ফলের দোকানে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছে আগুন নিয়ন্ত্রনে আনেন। ব্যবসায়ী আব্দুল হালিম  জানান, আগুনে দোকানে থাকা বিভিন্ন ধরনের ফলসহ নগদ টাকা পুড়ে গেছে। এতে তার লাখ টাকার ক্ষতি হয়েছে। ফল ব্যবসায়ী আব্দুল হালিমের ছেলে মো. ইব্রাহিম  জানান, রাত ১ টায় দোকান বন্ধ করে বাড়ি যায় আব্বা। আমাদের দোকানে প্রায় লাখ টাকার ফলসহ নগদ ২২ হাজার টাকা ছিল।  রাত ২ টার দিকে দোকানের কাটআউট থেকে শর্টসার্কিট হয় দোকানে আগুন লেগে যায়।  আমরা খবর পেয়ে ছুটে এসে দেখি ফায়ার সার্ভিসের লোকেরা আগুন নেভায়। তিনি বলেন, এসে দেখি সব পুড়ে গেছে। আমার আবার ব্যবসা নিয়ে বসার মতো ফলও নেই, টাকাও নেই। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সরকারি পরিচালক মো. জানে আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর