কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় লিজেন্ড বনাম ইয়াংস্টারদের ফুটবল ম্যাচ

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড ও ইয়াংস্টার দলের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলাটি দেখতে মাঠে বিভিন্ন বয়সের শত শত দর্শকের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। লিজেন্ডদের অভিজ্ঞতা এবং ইয়াংস্টারদের গতি ও উদ্যমে ম্যাচটি হয়ে ওঠে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মাঠজুড়ে ছিল দর্শকদের করতালি, উল্লাস ও খেলোয়াড়দের প্রতি উৎসাহ।

আয়োজকরা জানান, এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করতেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। খেলায় ইয়াংস্টারের কাছে ৪ গোলে পরাজিত হয় লিজেন্ড একাদশ। ইয়াংস্টার গোল দেন ৯ টি ও লিজেন্ড একাদশ গোল দেন ৫ টি। স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান তারা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর