কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখম

কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মা-ছেলেকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলে কুষ্টিয়া শহরের চর আমলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

কুষ্টিয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখম

কুষ্টিয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখম
কুষ্টিয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখম

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কুষ্টিয়া শহরের চর আমলাপাড়া এলাকার ডাবলুর সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল পার্শ্ববর্তী মিজানের। এর জের বুধবার বিকেলে কথাকাটাকাটির এক পর্যায়ে ডাবলুর স্ত্রী হাসিনা বেগম (৩৫) ও তার ছেলে হাসান (২৪) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মিজান ও পারভেজ।

পরবর্তীতে হাসিনা বেগম ও তার ছেলে হাসান কে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে হাসানের ভ্রুর উপরে ৭টা সেলাই দেয় এবং ওর মায়ের মুখে ২টা সেলাই দেওয়া হয়। তারা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে কুষ্টিয়া মডেল থানায় গিয়ে চর আমলাপাড়া এলাকার মিজান (৫৫) ও মিজানের ছেলে পারভেজ (২৪) এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

বিষয়টি নিয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানার মুঠোফোন একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর