মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপলায় স্থাপিত বিজিবি নির্বাচনী বেইজ ক্যাম্প হতে বিশেষ তল্লাশী অভিযান পরিচালনা করে ০১ জন মাদক চোরাকারবারীসহ ভারতীয় গাঁজা আটক এবং সীমান্তবর্তী এলাকায় মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল মদ ও ৫০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট আটক। গত ০৩ ফেব্রুয়ারি সাড়ে ৭ টায় দৌলতপুর নির্বাচনী বিজিবি বেইজ ক্যাম্প হতে আনুমানিক ০৭ কিলোমিটার দূরে চাপনা আল্লার দরগাহ এলাকায় প্রদীপ কুমার দাশ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দৌলতপুর, কুষ্টিয়া-এর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মোঃ শফি (৩৫)কে তল্লাশি করে তার নিকট হতে একটি পলিথিন ব্যাগে মোড়ানো ১৪ (চৌদ্দ) পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(ক) ধারা লঙ্ঘনের দায়ে ৩৬(৫) ধারায় তাকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০/- (দুইশত) টাকা জরিমানা প্রদান করা হয়।
উদ্ধারকৃত গাঁজা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। ০৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ২১৫০ ঘটিকায় কুষ্টিয়া চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মরারপাড়া নামক স্থানে বিওপির একটি চৌকস টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৭০ বোতল মদ উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য-১,০৫,০০০ /- (এক লক্ষ পাঁচ হাজার) টাকা। ০৩ ফেব্রুয়ারি ১১ টায় চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ডিগ্রীরচর নামক স্থানে বিওপির একটি চৌকস টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০০ পিস সিনডিনাফিল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য-১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। মালিনবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্যসমূহ ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।









