কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৯ কারবারির সাজা

নিজ সংবাদ  ॥ কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে ৯ জন মাদক কারবারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। অভিযানে ৪০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কুষ্টিয়া সূত্রে জানা যায়, ২৩ ও ২৪ জুন জেলার সদর উপজেলার দহকুলা, থানাপাড়া, আমলাপাড়া, মিলপাড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রথম দিনে মো. আনিচ (৩০), মো. শরিফুল ইসলাম (৫১), মো. জীবন ইসলাম (২২) ও মো. আশরাফুল ইসলাম (৩২) নামে চারজনকে আটক করা হয়।

তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। পরদিন পরিচালিত পৃথক অভিযানে আরও পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচটি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আবুল কালাম আজাদ ও উপ-পরিদর্শক মো. রাসেল কবীর প্রসিকিউশন উপস্থাপন করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কুষ্টিয়ায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর