কুমারখালী প্রতিনিধি ॥ গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারের ১৩০ তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর মিলনাগারে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) রাতে মিলনাগারের সভাকক্ষে স্মরণসভার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠনটি।
কুমারখালী মিলনাগারের উপদেষ্টা মেহেদী হাসানের সভাপতিত্বে এবং কবি ও নাট্যকার লিটন আব্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাঙাল হরিনাথ মজুমদারের চতুর্থ বংশধর অশোক মজুমদারের স্ত্রী গীতা রাণী মজুমদার, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমীর, জি টিভির জেলা প্রতিনিধি কাজী সাইফুল,
এসএ টিভির জেলা প্রতিনিধি সোহাগ মাহমুদ খান, কালবেলার কুমারখালী প্রতিনিধি মনোয়ার হোসেন, এস চ্যানেলের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন প্রসূখ। বক্তারা বলেছেন, কাঙাল হরিনাথ মজুমদার ছিলেন একাধারে সাংবাদিক, কবি, সাহিত্যিক ও সমাজসংস্কারক। তিনি ১৮৬৩ সালে তৎকালীন নদীয়া জেলার কুমারখালীর কুণ্ডুপাড়া থেকর গ্রামবার্তা প্রকাশিকা নামের একটি প্রত্রিকা বের করতেন। তাঁর স্মরণে কুমারখালীতে একটি জাদুঘর নির্মাণ করা হলেও সেখানে জাতীয়ভাবে জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন হয়না। এতে দুঃখপ্রকাশ করে বক্তরা জাতীয়ভাবে কাঙাল হরিনাথকে স্মরণের দাবি জানান।
