কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ১২ জুন সকাল ৯টা থেকে ১০টার মধ্যে অধিদপ্তরের “খ” সার্কেল কুষ্টিয়ার পরিচালিত অভিযানে মিরপুর উপজেলার মোশারফপুর ও কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম মজমপুর এলাকায় নিজ বসতবাড়ি থেকে টাপেন্টাডল ট্যাবলেট ৫০ পিসসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন মিরপুর উপজেলার মোশারফপুর গ্রামের মো. জসিম মন্ডল (৩২) ও কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম মজমপুর এলাকার মো. মামুন (৩৫)। এ ঘটনায় পরিদর্শক খবির আহমেদ ও উপপরিদর্শক মো. ইকবাল হোসেনের প্রসিকিউশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শামীমা নাসরিন।

আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই আসামিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে একই দিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “ক” সার্কেলের পৃথক অভিযানে মিরপুর থানাধীন মশানসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মো. রাসেল কবীর প্রসিকিউশন দাখিল করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা শামিমা নাসরিন ও মেহেদী হাসান রিফাত। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর