কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বায়ুদূষণবিরোধী অভিযান

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে পাঁচটি মামলায় মোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা আকতার।

প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাসরিন সুলতানা। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় কুষ্টিয়া পুলিশ বিভাগের সদস্যরা সহযোগিতা করেন। আদায়কৃত জরিমানার অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর