কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় প্রান্তিক শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার প্রান্তিক শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পাবলিকিয়ান কমিউনিটি অব নিমতলা নামে স্থানীয় একটি সংগঠনের আয়োজনে গতকাল শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নওদাপাড়া চৌদুয়ার বালিকা উচ্চবিদ্যালয়ে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অষ্টম, নবম এবং দশম শ্রেণির ৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। বৃত্তি পরীক্ষার পরিদর্শক ছিলেন পাবলিকিয়ান কমিটি অব নিমতলার প্রধান উপদেষ্টা টিউমার ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ মোঃ তৌসিফুর রহমান, মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খিলাফত হোসেন প্রমুখ।

বৃত্তি পরীক্ষা শেষে সংগঠনটির পরিচালক কামরুল হাসান বলেন, এই মেধাবৃত্তির মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকা হতে মেধাবীদের খুঁজে বের করে তাদেরকে উচ্চশিক্ষার স্বপ্ন  দর্শনের প্রত্যাশা পূরণে সার্বিক তদারকি, উচ্চশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে যাবতীয় সহযোগিতা প্রদান করে বিশ্ববিদ্যালয় ভর্তি, এলাকায় শিক্ষিতের হার বাড়ানো, সামাজিক মূল্যবোধ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করাই আমাদের উদ্দেশ্য। সর্বোপরি মাদক মুক্ত সমাজ গঠন এবং মেধার পরিশীলন ঘটানোই আমাদের লক্ষ্য।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর