বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার (৪ মে) জেলার সদর, কুমারখালি ও মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে তাদের আটক করা হয়। অধিদপ্তর সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর থানাধীন কবুরহাট, খাজানগর আমলাপাড়া এবং কুমারখালি উপজেলার ছেউড়িয়া এলাকায় পরিচালিত অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জনকে আটক করা হয়।
আটকরা হলেন, মো. রাসেল মন্ডল (২৮), পিতা মৃত বারিক মন্ডল, সাং ছেউড়িয়া, থানা কুমারখালি; মো. আশিক হোসেন (২৪), পিতা মৃত বারিক মন্ডল, সাং ছেউড়িয়া, থানা কুমারখালী; মো. রাকিবুল ইসলাম (২৫), পিতা মো. উজ্জ্বল, সাং আমলাপাড়া, থানা ও জেলা কুষ্টিয়া; মো. কহিনুর ইসলাম (৩৩), পিতা আলম শেখ, সাং কাতলমারি, থানা ও জেলা কুষ্টিয়া; মো. সোহেল রানা (২৬), পিতা মো. বারেক শেখ, সাং কাতলমারি, থানা ও জেলা কুষ্টিয়া এবং মো. আলামিন (২২), পিতা আব্দুর রহমান, সাং ছেউড়িয়া, থানা কুমারখালি।
এ ঘটনায় উপ-পরিদর্শক মো. রাসেল কবীর বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে পৃথক ছয়টি মামলা (নং- ৯৭৪/২৬ থেকে ৯৭৯/২৬) দায়ের করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকিউল আলম ও তাহমিদ মোস্তফা হাসান।
অন্যদিকে, একই দিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের আরেক অভিযানে মিরপুর উপজেলার নওদা শামুখিয়া এলাকার নিজ বাড়ি থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ মৃত. আনার আলী কবিরাজ এর ছেলে মো. বাবুল (৫৩), গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরিদর্শক খবির আহমেদ বাদী হয়ে মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক মো. আসলাম হোসেন জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
