কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে আরোহী নিহত

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার মিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহীর নাম রুবেল হুসাইন (৩৮)। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। এঘটনায় রানা (৩০), জামাল (৪২), সুমন (২৪) ও রহিম (২২) নামে আহত হয়েছে।

তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার (১২ জুলাই) দুপুরের দিকে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কের মিরপুর উপজেলার গোবিন্দপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী রুবেল হুসাইন কুষ্টিয়া শহরের কুঠিপাড়া এলাকার আব্দুল মান্নান ছেলে। এবং আহত রানা আহম্মেদ কুষ্টিয়া শহরের কলেজমোড় এলাকার বাসিন্দা ও রহিম আলী থানাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল  দুপুরের দিকে রুবেল হুসাইন কুষ্টিয়া থেকে ভেড়ামারা যাওয়ার পথে গোবিন্দপুর নামক স্থানে পৌঁছালে সামনের দিকে থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি মোটরসাইকেল আরোহীসহ রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রুবেল হুসাইনকে মৃত ঘোষণা করেন এবং আহত রানা আহম্মেদ এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, গোবিন্দপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর