কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ায় শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া রাইফেল ক্লাবের আয়োজনে এ শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
কুষ্টিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে শ্যুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিযোগিতায় বীর মুক্তিযোদ্ধাসহ নারী, পুরুষ শ্যুটার অংশ নেয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও রাইফেল ক্লাবের সভাপতি মো. এহেতেশাম রেজা।

রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক রেজানুর রহমান খান চৌধুরী মুকুলের সভাপতিত্বে এ সময় ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম কাদেরী শাকিল, মিজানুর রহমান লাকী, নির্বাহী সদস্য জহুরুল হক রনজু, সায়মা আক্তার রিতা, কোষাধ্যক্ষ ও কোচ সহ রাইফেল ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর