খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৯ই জুলাই ২০২৬, ৩:৩৫ এএম

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়। গতকাল শনিবার (১৮ জুলাই) কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস ও কুমারখালী উপজেলার ছেঁউড়িয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে আটকরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস এলাকার মো. শিমুল ইসলাম (২২) এবং মো. বাবু শেখ (৪০)।
আটকদের কাছ থেকে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিউল আলম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. রাসেল কবীর ও উপ-পরিদর্শক মো. আসিফুজ্জামানের প্রসিকিউশনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট মামলা নং ১৪২৮/২৬ ও ১৪২৯/২৬-এর মাধ্যমে আসামিদের বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য