কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ মাদক কারবারির সাজা

নিজ সংবাদ ॥ পূর্বপরিকল্পিত মাদকবিরোধী অভিযানে কুষ্টিয়ায় ৪০টি টাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) কুষ্টিয়া সদর উপজেলার চর আমলাপাড়া, কালিশংকরপুর, কাথুলিয়াসহ বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে আটক হন চর আমলাপাড়ার মো. শিপন আলী (২৪), কালিশংকরপুরের মো. সাকিন ইসলাম (২৬) এবং কাথুলিয়ার রিমন বিশ্বাস।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানে আসামিদের কাছ থেকে ৪০টি টাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় মোবাইল কোর্ট মামলা নম্বর ১৫৩০/২৬, ১৫৩১/২৬ ও ১৫৩২/২৬ দায়ের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরিদর্শক মো. আবুল কালাম আজাদের প্রসিকিউশনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন আসামিকে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইন প্রয়োগকারী সংস্থার এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর