কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় অনুষ্ঠিত প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস অনুযায়ী পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সঙ্গে উত্তম আচরণের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় আসন্ন শারদীয় দুর্গাপূজা ও লালন তিরোধান দিবস-২০২৬ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপন নিশ্চিত করতে পুলিশ সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর