কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া গণঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৬ অক্টোবর) জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার এই স্লোগান সামনে রেখে, কুষ্টিয়া জেলা কার্যালয়ে গণঅধিকার পরিষদ কুষ্টিয়া শাখার আয়োজনে এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  গণঅধিকার পরিষদ  কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মুক্তরুজ্জামান বেলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব খালেকুজামান, যুব অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা আহ্বায়ক  মোঃ জিলহজ খান, সদস্য সচিব, খন্দকার মিনহাজুল হক পাপ্পু,জিয়াউর রহমান, শ্রমিক অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মিলন মালিথা, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার ছাত্র নেতা রাজিজ্জুল , বিপ্লব, সাকিব আহমেদ সবুজ, বেল্লাল খান সহ গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর