কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় কোটি টাকার সাপের বিষ উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার একটি যাত্রীবাহী বাস থেকে ৯ বোতল সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গতসোমবার সকালে মিরপুরের শিমুলতলা এলাকা থেকে এই বিষ উদ্ধার করা হয়। গত সোমবার রাত সাড়ে ১১টায় কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়ার দৌলতপুর থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়াগামী আল আমিন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় শিমুলতলা এলাকা থেকে মালিকবিহীন ২৫ মিলি লিটার বোতলে ৯ বোতল বিষ উদ্ধার করেন কুষ্টিয়া ৪৭ বিজিবির সদস্যরা। উদ্ধার করা বিষের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকা বলে জানানো হয় বিজিবির পক্ষ থেকে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর