কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় কবিগুরুর জন্মবার্ষিকীতে রবীন্দ্রমেলা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহে কবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি আঙিনায় শুরু হয়েছে তিনদিনের রবীন্দ্রমেলা ও আলোচনা অনুষ্ঠান।

কুষ্টিয়ায় কবিগুরুর জন্মবার্ষিকীতে রবীন্দ্রমেলা

কুষ্টিয়ায় কবিগুরুর জন্মবার্ষিকীতে রবীন্দ্রমেলা
কুষ্টিয়ায় কবিগুরুর জন্মবার্ষিকীতে রবীন্দ্রমেলা

এ উপলক্ষ্যে সোমবার (৮ মে) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের উদ্ধোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসন, রবীন্দ্র গবেষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় হানিফ বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ী, কাচারিবাড়িসহ তার সকল স্মৃতি সংরক্ষণের জন্য বর্তমান সরকারের প্রচেষ্টার কথা জানান।

এসময় বিএনপি মহাসচিবের এক বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপির মূল টার্গেট নির্বাচনকে বানচাল করা করা। নির্বাচন কমিশন বা অন্য কিছু তাদের মুখ্য বিষয় নয়। নির্বাচনকে বানচাল করে অবৈধ পন্থায় ক্ষমতায় আসার চেষ্টা মাত্র। নির্বাচন নিয়ে পশ্চিমাদের কোনো চাপ আছে কিনা এমন প্রশ্নে হানিফ বলেন, বঙ্গবন্ধু কন্যাকে কোনো বিষয়ে চাপ দিয়ে কোনো কিছু আদায় করা সম্ভব নয়। একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এই সরকার বদ্ধ পরিকর। তাই কোনো চাপের কাছে নত হয়ে কোনো কিছু মেনে নেওয়া হবে না।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় কবিগুরুর জন্মবার্ষিকীতে রবীন্দ্রমেলা

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের কণ্ঠে সুচনা সঙ্গীত পরিবেশিত হয়। এদিকে, তিন দিনব্যাপী রবীন্দ্রমেলাকে ঘিরে শিলাইদহ কুঠিবাড়ি আঙিনা হাজারো দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর