কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় এমপিওসহ তিন দফা দাবিতে ১৫ অক্টোবর লংমার্চ কর্মসূচি ঘোষণা

নিজ সংবাদ ॥ এমপিওসহ তিন দফা দাবিতে আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারশন। গতকাল শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১১টায় কেন্দ্রীয় কমিটির নেতারা কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। ফেডারশনের সভাপতি নেকবর হোসেন সংবাদ সম্মেলনে জানান, গত ৩২ বছর ধরে বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্সের শিক্ষকরা বৈষম্যের শিকার। বিগত সরকার আমলে শেখ পরিবারের নামে প্রতিষ্ঠানগুলো জাতীয়করন করা হলেও সারা দেশে এখনো ৪৫০ শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে ৩ হাজার শিক্ষক মানবেতর জীবন যাপন করছে। এমপিও না হওয়ায় তারা বেতন ভাতা পাচ্ছে না।

তাই অতি দ্রুত প্রতিটি কলেজে অনার্স শাখা থেকে ৫জন ও মাস্টার্স থেকে ৭জন শিক্ষককে এমপিও দিতে হবে। শিক্ষকরা বলেন, ৬ অক্টোবর শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করেও কোন আশ্বাসের বাণী শুনতে না পেয়ে হতাশ। ১৪ অক্টোবরের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এমপিওর ঘোষণা না আসলে পরদিন ১৫ অক্টোবর মার্চ টু যমুনা কর্মসূচি পালন করা হবে বলে জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সভাপতি এসএম দারুল ইসলাম, শিক্ষক নেতা আব্দুর রহমান, ইমদাদুল ইসলাম জোয়ার্দ্দার, আব্দুর রহমানসহ অন্যান্যরা।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর