কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ইয়াবাসহ বাসের সুপারভাইজার আটক

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় ছয় হাজার ইয়াবাসহ রোজিনা পরিবহনের সুপারভাইজার হেলাল উদ্দিন (৩৯) কে আটক করেছে র‌্যাব। গতকাল রোববার (২ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর ময়েনমোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বিকেল ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া র‌্যাব ১২, সিপিসি -১ এর কোম্পানী কমান্ডার মো. রেজাউল হক। গতকাল দুপুর আড়াইটার দিকে সরেজমিন দেখা যায়, কুমারখালীর ময়েনমোড় এলাকায় উৎসুক জনতার ভিড়। অভিযান পরিচালনা করছে র‌্যাব। এ সময় র‌্যাবের হেফাজতে থাকা অভিযুক্ত হেলাল উদ্দিন জানান, তিনি রোজিনা বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন।

সকালে ঢাকা থেকে অপরিচিত একজন তার হাতে কাগজে মোড়ানো একটি প্যাকেট আর মোবাইল নম্বর ধরিয়ে দেন। তাতে একটি মোবাইল ফোন ও চার্জার থাকার কথা ছিল। কুমারখালী রোজিনা পরিবহনের কাউন্টার মাস্টার আব্দুল হালিম মুঠোফোনে জানান, হেলাল তিন বছর ধরে ঢাকা-কুষ্টিয়া গামী রোজিনা পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত। ইয়াবার বিষয়ে তিনি কিছুই জানেন না।

কুষ্টিয়া র‌্যাব ১২, সিপিসি -১ এর কোম্পানী কমান্ডার মো. রেজাউল হক জানান, রাজাবাড়ী থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গাজী ফিলিং স্টেশনের সামনে নেমে একটি ভ্যানে করে যাচ্ছিলেন হেলাল। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্রায় ৬ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় এক লাখ ৮০ হাজার টাকা। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান রয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর