কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৪ ফার্মেসিকে জরিমানা

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ সংরক্ষন ও বিক্রির দায়ে ৪টি ফার্মেসীকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার হাসপাতাল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দ্দার।

অভিযানের সময় ফার্মেসীগুলোতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ সংরক্ষন ও বিক্রির দায়ে ঔষধ ও কসমেটিকস ২০২৩ আইনে এ জরিমানা করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দ্দার বলেন, মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রয় করা একটি গুরুতর অপরাধ। চারটি ফার্মেসীকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর