কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৬৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী হানিফ খাঁ (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হানিফ খাঁ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর সাদীপুর (পশ্চিমপাড়া)’র হাবিল খাঁ’র ছেলে। র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল শনিবার (১১ জানুয়ারি) সন্ধা ৫টা ২০ মিনিটের সময় জেলার দৌলতপুর থানাধীন চর সাদীপুর গ্রামের আসামী হানিফ খাঁ’র টিনশেড ঘরের মধ্যে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৬৩৫ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য এক লাখ ৯০ হাজার ৫’শ টাকা। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, আসামী হানিফ খাঁ’র বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর