কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ভোটের গাড়িতে চলচ্চিত্র প্রদর্শনী 

কুমারখালী প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতনতা বাড়াতে কুষ্টিয়ার কুমারখালীতে শুরু হয়েছে ভোটের গাড়ির প্রচারণা। গতকাল রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় শহরের বাসস্ট্যান্ড মোড় সংলগ্ন জেলা পরিষদ ডাকবাংলোর সামনে ভোটের গাড়ির প্রচারণা কার্যক্রম শুরু হয়। কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভুমি) নাভিদ সরোয়ার, জামায়াত মনোনীত প্রার্থী মো. আফজাল হোসেন,

জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয়কারী হেলাল উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভোট বিষয়ক  ভিডিও, জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত তথ্য ও প্রামাণ্যচিত্র সহ সংসদ নির্বাচন ও গণভোট ভোট নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা প্রচার করা হয়। এদিকে, ভোটের গাড়ির প্রচারণা কার্যক্রম চলাকালে অনেকেই প্রধান উপদেষ্টা নিকট নিজেদের পরামর্শ লিখে নির্ধারিত মতামত বক্সে ফেলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর