মোশারফ হোসেন ॥ জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া কুমারখালীতে র্যালি ও আলোচনা সভার মধ্যে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ মে) প্রধানমন্ত্রী উদ্বোধনের পরেই উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারজানা আক্তার ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার থেকে শুরু হওয়া মেলা চলবে ২১ মে পর্যন্ত। ভূমি সেবা মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, খতিয়ান ও মৌজা ম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে তথ্য প্রদান করা হচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন, কুমারখালী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলীসহ অন্যান্যরা।
