কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে নিজ দোকানে ঝুলছিল ব্যবসায়ীর লাশ 

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে নিজ দোকানের ভেতর থেকে এক চা-বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিবারের দাবি, পরকীয়ার জেরে শামীম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। গতকাল বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া ক্লিকমোড়ে এ ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন (৩৫) একই গ্রামের মৃত আলাউদ্দিন হোসেনের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত থেকে পরিবারের লোকজন শামীমকে খুঁজে পাচ্ছিলেন না। গতকাল সকালে ছেলে চায়ের দোকানে যায়।

দোকান খুলে ভেতরে বাঁশের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতের স্ত্রী নিলুফা খাতুন বলেন, দীর্ঘদিন ধরে তাঁর স্বামীর সঙ্গে এক নারীর পরকীয়ার সম্পর্ক ছিল। সম্প্রতি তাঁর স্বামী সব সময় বিষাদগ্রস্ত থাকতেন। স্ত্রীর দাবি ওই নারীর সঙ্গে সম্পর্কের অবনতির কারণে তাঁর স্বামী আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, একজন চা-বিক্রেতার লাশ তাঁর দোকান থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর